1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

নাসিরনগত (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক দেশ ব্যাপী বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী এঁর সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বর ও সদর ইউনিয়নের নাছিরপুরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। তাছাড়াও ১৩ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca