1. admin@haworbarta.com : admin :
সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য

নিজেস্ব প্রতিবেদন
  • প্রকাশ রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য

১. সন্তান ভূমিষ্ট হওয়ার পরে তাহার উভয় কর্ণে আযান দিবে।
হাদিস শরীফে বর্ণিত আছে-
হযরত আবু রাফে (রাঃ) রর্ণনা করিয়াছেন যে, হযরত ফাতেমা (রাঃ) যখন হযরত হাসান (রা) কে প্রসব করেন, তখন আমি নবী করীম (দঃ) কে হাসান (রাঃ) এর কানে আযান দিতে দেখিয়াছি।
(তিরমিযী শরীফ)
২. সন্তান হওয়ার সপ্তম দিবসে পুত্র সন্তান হলে দুইটি আর কন্যা সন্তান হলে একটি ছাগল আকিকা দিবে। তাহার নাম রাখিবে এবং তাহার মাথা মুড়াইয়া মুন্ডিত চুলের ওজন বরাবর রৌপ্য ছদকা করিয়া দিবে।

হাদিস শরীফে আছে –
হযরত ছামুরা (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসুলে করীম (দঃ) ফরমাইছেন, সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। সন্তান ভূমিষ্ট হওয়ার সপ্তম দিবসে তাহার আকিকা দিতে হইবে, তাহার নাম রাখিতে হইবে এবং তাহার মাথা মুন্ডন করিতে হইবে।

৩. সন্তানের নাম যা-তা রাখিবে না। দেখিয়া শুনিয়া ভাল নাম রাখিবে।

৪. সন্তানদিগকে খুব আদর যত্ন করিবে এবং মহব্বৎ করিবে।

৫. সন্তানদিগকে খুব যত্নের সহিত লালন পালন করিবে এবং এই ব্যাপারে আল্লাহর ওয়াস্তে শক্তি অনুযায়ী টাকা পয়সা করিতে ত্রুটি করিবে না।

৬. সন্তানদিগকে ছোট বেলা হইতেই নেককার রুপে গড়িয়া তুলিতে এবং শরীয়তের আমলে অভ্যস্ত বানাইতে উৎসাহিত করিবে ও যথাসাধ্য চেষ্টা করিবে।

৭. সন্তানদিগকে দ্বীনি ইলম এবং আত্মরক্ষা ও জীবনের প্রয়োজনীয় শরীয়ত সম্মত বিদ্যা শিক্ষা দিবে।

৮. সন্তানদিগকে সৎস্বভাব আদব শিক্ষা দিবে।

৯. বিবাহের উপযুক্ত হইলে উপযুক্ত স্হানে বিবাহ করাইবে বা বিবাহ দিবে।

১০. কাহারো সন্তান মরিয়া গেলে ছবর এখতেয়ার করিবে।

১১. ছেলে সন্তানের খৎনা করা।

লেখকঃ-
মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী,হবিগঞ্জী।
এম এ হাদিস, এম এ ফিকহ, এম এ তাফসির,
দারুননাজাত সিদ্দিকীয়া কামিল এম এ মাদ্রাসা, ঢাকা।
খতিব, শেরপুর হাইওয়ে থানা কেন্দ্রীয় জামে মসজিদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca