মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিচারাধীন সম্পত্তিতে কুষ্টিয়া সওজ এর গাছ কর্তনের দরপত্র আহ্বান 

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৮৪১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

আদলতে বিচারাধীন সম্পত্তির উপর কুষ্টিয়া সড়ক সার্কেল ভবন নির্মানের জন্য অবৈধভাবে গাছ বিক্রয়ের জন্য সম্প্রতি দরপত্র আহবান করেছেন রাজশাহী সওজের জোন অফিসের প্রকৌশলী বৃক্ষপালনবিদ ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ।

গত ২৫ জুলাই কুষ্টিয়া সড়ক ও জনপথের গাছ খেকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কুষ্টিয়া পরিবেশ ক্লাব, কুষ্টিয়া পরিবেশ সাংবাদিক সমিতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের ডাকে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পরিবেশ ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি জেলা প্রশাসক সাইদুল ইসলামের এই স্মারকলিপি তা গ্রহন করেন।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারাদেশে বৃক্ষরোপন করছেন, ঠিক সে সময় কুষ্টিয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মুজিববর্ষে বৃক্ষ নিধনে উদ্যত হয়েছেন। তাও আবার উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় কিভাবে গাছ কেটে সওজের ভবন নির্মাণ হতে পারে এটা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইতিপূর্বে একাধিকবার সংবাদ পরিবেশিত হলেও কোন প্রকার কর্ণপাত করেন নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, কুষ্টিয়া সড়ক সার্কেল ভবন নির্মানের জন্য বরাদ্দ ছিল চৌড়হাস সিএনবি অফিসের মধ্যে। হঠাৎ করেই গত কয়েক মাস ধরে সাদ্দাম বাজার মোড়ে সড়ক ও জনপথের অফিসের সম্মুখে সার্কেল অফিস নির্মাণের জন্য সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জাহিদুল ইসলামের সাথে কথা বললে, তিনি বলেন অক্সিজেন নামের এই সকল নামিদামি গাছ কেটে সড়ক সার্কেল অফিস নির্মাণ করাটা সমীচীন নয়। এছাড়াও উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বিচারাধীন থাকা অবস্থায় গাছ কেটে ভবন নির্মিত হতে পারে না। তিনি আরো বলেন অবৈধভাবে গাছ বিক্রয়ের জন্য সম্প্রতি দরপত্র আহবান করেছেন রাজশাহী সওজের জোন অফিসের নির্বাহী বৃক্ষপালনবিদ ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি মর্মে যে, চৌড়হাসের নির্দিষ্ট স্থানে সার্কেল অফিস নির্মিত করা হোক।

দরপত্র আহবানের বিষয়ে রাজশাহী সওজের জোন অফিসের নির্বাহী বৃক্ষপালনবিদ ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, উক্ত জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে সেটা আমার জানা ছিল না। তিনি এটাও বলেন, কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর চাহিদার প্রেক্ষিতে আমার দপ্তর হতে এই দরপত্র আহ্বান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656