1. admin@haworbarta.com : admin :
ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা মুসলমানদের মধ্যে ফেতনা-ফেসাদ সৃষ্টিকারী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা মুসলমানদের মধ্যে ফেতনা-ফেসাদ সৃষ্টিকারী

আমজাদ হোসাইন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের উদ্যোগে আশেক্বানে তাজেদারে মদীনা (সাঃ)দরবারে শাহ্ আলী রজা (রহঃ)কমিটির ব্যবস্থাপনায় আগামী ৯ই রবিউল আওয়াল জশনে জুলুছে ঈদে মিলাদুনবী (সাঃ)’র সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও জিকিরে ছেমা মাহফিল নায়েবে সাজ্জাদানশীন হযরত মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা (মাঃজিঃআঃ) সঞ্চলনায় রহনুমায়ে শরীয়ত পীরে ত্বরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মাঃজিঃআঃ) সভাপতিত্বে২৯শে সেপ্টেম্বর রোজ বুধবার বাদে এশা চন্দনাইশ উত্তর জোয়ারা শেখ পাড়ায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ওষখাইন আলী নগর দরবার শরীফের শাহজাদা ইফতেখার সাইমুম কাজীম উদ্দীন, চন্দনাইশ ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,ইউপি মেম্বার বদিউল আলম,হাছান চৌধুরী,শাহজাদা মিরু সহ আরো অনেকে।

বক্তারা ঈদে মিলাদুন্নবী আয়োজন ও তা পালনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আগামী ১৬অক্টোবর শনিবার সকালে ওষখাইন দরবার শরীফ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বাদামতল সৈয়দ আমির কুলাল শাহী জামে মসজিদ ময়দানে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দঃ)মাহফিল অনুষ্ঠিত হবে।

বক্তারা আরো বলেন, আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই বিশ্ব মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করছে। যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা মুসলমানদের মধ্যে ফেতনা-ফেসাদ সৃষ্টিকারী।

উক্ত প্রস্তুতি সভায় ৯ই রবিউল আওয়াল ১৬অক্টোবর দরবারের সকল আশেক ভক্ত মুরিদানগণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহব্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca