1. admin@haworbarta.com : admin :
একটু বৃষ্টির পানিতে সিলেটের মহাসড়কে জলাবদ্ধতা-দেখার যেন কেউ নেই! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

একটু বৃষ্টির পানিতে সিলেটের মহাসড়কে জলাবদ্ধতা-দেখার যেন কেউ নেই!

মো. আবুল কাশেম, বিশ্বনাথ
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কের অবস্থিত দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনের পাশে রাস্তার অর্ধেক জুড়ে অল্প বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণে প্রতিনিয়ত ঘটতে পারে ছোট বড় দূর্ঘটনা।

দীর্ঘদিন থেকে এসব জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশার আশংকা মনে করছেন স্থানীয়রা। তাছাড়া অস্থাস্থকর পরিবেশে আশ পাশের এলাকাসহ শিক্ষার্থীদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু।

সড়কের পাশে ড্রেন স্থাপন করে মানুষকে ভোগান্তি থেকে বাঁচাতে গত তিন মাস আগে সড়ক ও জনপথ বিভাগে লিখিতভাবে আবেদন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এখনও অর্থ বরাদ্ধ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেট- ঢাকা মহাসড়কের লালাবাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় এক তৃতীয়াংশ সড়কে বৃষ্টির পানিতে জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মহাসড়কের পূর্বপাশে একটি ড্রেন থাকলেও বাজারের পাশে দিয়ে যাওয়া খাল পর্যন্ত না নেওয়ায় সেটি এখন অকার্যকর।

এ পানিতে ময়লা আবর্জনায় পচে স্তুপ হয়ে ডেঙ্গু মশা, মাছি ও পোকার কারখানায় পরিণত। পানি নিষ্কাশন না হওয়ার ফলে দীর্ঘদিন জমে থাকা নোংরা পানির দুর্ঘন্ধে নাক চেপে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ।

জনব্যস্থ এ বাজারে প্রায়ই ঘটে ছোট বড় দূর্ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর জোর দাবী।

এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তিন মাস আগে আবেদন পেলেও সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাজের অনুমোদন পেতে কিছুটা দেরি হচ্ছে।

আবেদন পাওয়ার পরই আমি স্ট্যাটমেন্ট প্রস্তুত করে ঢাকায় প্রেরণ করেছি। কাজের অনুমোদনও মিলেছে। শুধু অর্থ বরাদ্ধটা বাকি। আশা করছি কিছু দিনের মধ্যে অর্থ বরাদ্ধ হয়ে যাবে। তখন দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca