1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু 

আমজাদ হোসাইন
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।কলেজছাত্র আবদুল্লাহ আল মাসুমের লাশ উদ্ধারের পর আনোয়ারা থানায় শতাধিক মানুষ অবস্থান নেন।

মাসুম (১৮) আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের পুত্র।

স্থানীয় সূত্র জানা যায়, মাসুম গতকাল রাত সাড়ে ১২টার দিকে দীপ্ত দত্ত নামের তাঁর এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে উপজেলা সদর থেকে ইছামতী এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ইছামতী এলাকায় স্থানীয় লোকজন রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুমের লাশ উদ্ধার করে।

নিহতের পিতা মো. ইউছুপ বলেন,আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca