শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

আনোয়ারায় মাসুম হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ: এলাকাবাসীর মিছিলে পুলিশের লাঠিচার্জ

আমজাদ হোসাইন
  • আপডেট মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৮ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় কলেজ ছাত্র মাসুম (১৮) মৃত্যুর ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামরা রেকর্ড করা হয়েছে। অপরদিকে সোমবার সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মাসুমকে পরিকল্পিত হত্যা দাবী করে বিচারের দাবীতে আনোয়ারা সদর,উপজেলা পরিষদ, ওই দিন রাতে মাসুমকে মোটর সাইকেলে নিয়ে যাওয়া দীপ্ত দত্তের বাড়ী ও আনোয়ারা থানার মূল ফটক দেড় ঘন্টা অবরোধ করে রাখে শত শত নারী পুরুষ।। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আনোয়ারা থানা সূত্রে জানাযায়, কলেজ ছাত্র মাসুম বৈদ্যুতিক শর্কসার্কিটের কারণে মৃত্যু ঘটেছে তাই এ ঘটনায় গতকাল রবিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই নির্ভর করবে অপমৃত্যু নাকি হত্যা মামলা হবে। তবে মসিুমের বাবা ও স্বজনদের দাবী, ঘটনার দিন রাতে মাসুমকে মোবাইল ফোনে কল করে ঘরথেকে দীপ্ত দত্ত ও অন্যরা ডেকে নিয়ে হত্যা করে। তাই ৫ জনকে আসামী করে মাসুমের বাবা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে এক ধরণের চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে আদরের সন্তানকে হারিয়ে মাসুমের বাবা মো. ইউছুপ বারবার বেহুশ হয়ে পড়ছেন ।

নিহত মাসুমের ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন পুলিশ মামলা নিচ্ছেনা। উল্ঠো স্থানীয় প্রভাবশালীরা মামলা না করতে আমাদের হুমকি দিচ্ছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, মাসুম নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে যদি হত্যার আলামত পাওয়া যায় তাহলে হত্যা মামলা রেকর্ড করা হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাত দুইটায় উপজেলা সদরের পাশের ইছামতি এলাকা থেকে আনোয়ারা সরকারি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের লাশ উদ্বার করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে মাসুম বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানায় পুলিশ। তবে, আনোয়ারা থানার সামনের এক ব্যবসায়ী ঘটনার আগে রাত সাড়ে দশটায় স্থানীয় সাবেক এক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। স্বজনরা মাসুমের মৃত্যুর জন্য দীপ্ত দত্তকেই দায়ী করছেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281