শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জি আর (চাল) বিতরণ অনুষ্ঠান 

সুজিত কুমার চক্রবর্তী,
  • আপডেট শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জি আর (চাল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আজ ৯ অক্টোবর শনিবার উপজেলা প্রশাসন এঁর উদ্যোগে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস প্রমূখ।সভার শেষে প্রতি মণ্ডপ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদকের হাতে জি আর ৫০০ কেজি (চাল) এঁর বিপরীতে ডিও প্রদান করা হয়। নাসিরনগর উপজেলায় মোট ১৫৫ টি পূজা মণ্ডপে মোট ৭৭.৫ মে.টন চালের ডিও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ১৫৫ টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক ও গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281