1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে আমন ধানের বাম্পার ফলনে কৃষক ও কৃষাণীর মুখে হাসির ঝলকানি দেখা যাচ্ছে।

উপজেলার প্রায় সব এলাকার ধানী জমি জুড়ে সোনালী ফসলের ঝলকানির দৃশ্য এখন চোখে পড়ার মতো।

বিকালে হালকা বাতাস,সকালে শিশির ভেজায় দুলছে শীষ। কৃষক আর কৃষাণী সোনালী স্বপ্নে বিভোর।

আনন্দের ঢেউ আছড়ে পড়েছে গ্রামের প্রতিটি কৃষকের মাঠের সোনালী ধানের ঝলকানির দৃশ্য দেখে।

উপজেলার অনেক এলাকায় আগাম ধান কাটা শুরু হলেও পুরোপুরি ধান কাটার মহোৎসব নামের নবান্ন উৎসব শুরু হতে কিছুটা দেরি হচ্ছে।

কারণ শ্রমিক সংকট। তারপরেও এই শ্রমিক সংকটকে উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ব্যস্ততম সময় পার করছেন এলাকার সর্বস্তরের কৃষক ও কৃষাণী। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে ফসল কাটার চিরাচরিত এমন দৃশ্য দেখে পুলকিত সবাই।

কৃষকরা ধান কেটে বাড়ীর আঙিনায় জড়ো করে মেশিন দিয়ে মাড়াই কাজ সম্পন্ন করছেন। মাড়াই শেষে আবার বাতাসে ধান উড়িয়ে শুকানোর কাজ শেষ করে গোলায় তোলায় ব্যস্ত।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গোটা উপজেলায় রোপা আমনের ফলন ও পাশাপাশি রোগ বালাই দমন করে বাম্পার ফলন হয়েছে এবং বিঘা প্রতি ১২-১৫ মণ ধান পাবেন বলে জানান স্থানীয় কৃষকরা।

ধানের বর্তমান বাজারমূল্য ৭০০-৭৫০ টাকা। তবে ধানের বর্তমান বাজারমূল্যের তুলনায় আরেকটি বাড়িয়ে সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবী জানিয়েছেন কৃষকরা।

এ বিষয়ে সরেজমিনে উপজেলার কয়কটি এলাকার মাঠ পর্যায়ে ঘুরে কৃষক খায়রুল ইসলাম দলা জানান, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে ঠিক কিন্তু খরচও অন্য বছরের তুলনায় অনেকাংশ বেড়েছে। এমতাবস্থায় ন্যায্য মূল্যে সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

কৃষক আব্দুল কদ্দুস জানান, এ মৌসুমে বাম্পার ফলন হলেও পড়েছি ধান কাটার শ্রমিক নিয়ে মহা দুঃশ্চিন্তায়।কারন শ্রমিক মিললেও দৈনিক গুনতে হচ্ছে অনেক টাকা।ফলে পরিবার পরিজন নিয়ে ধান কেটে ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।

উপজেলা কৃষি অফিস ও উপজেলা সরকারী খাদ্য গোদাম কর্তৃপক্ষ উপজেলায় এ বছরও আমনের বাম্পার ফলন হওয়ায় সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করবে বলে প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করে জানিয়েছে। তার পাশাপাশি এ বছরও বোরো আবাদের জন্য উপজেলার সকল ইউনিয়নে প্রকৃত চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca