1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত 

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর ২০২১ সোমবার সকাল ১১ঘটিকার ডাক বাংলো মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী এর সভাপতিত্বে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। প্রধান অতিথি বলেন, নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুমে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ ক এম আজিম,সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। তাছাড়াও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা যুবলীগ এর আহবায়ক রায়হান আলী ভূইয়া, চাপরতলা ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান মুনসুর আলী ভূইয়া সহ উপজেলার ১৩ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca