1. admin@haworbarta.com : admin :
উখিয়া থ্যাইংখালীতে বন বিভাগের অভিযানে বালুতে লবণ, বসতঘর উচ্ছেদ,ড্রেজার মেশিন জব্দ, বালু মহলে লাল প্লেক! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

উখিয়া থ্যাইংখালীতে বন বিভাগের অভিযানে বালুতে লবণ, বসতঘর উচ্ছেদ,ড্রেজার মেশিন জব্দ, বালু মহলে লাল প্লেক!

শাহেদ হোসাইন মুবিন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া বনবিভাগ অবৈধ বালু খোকোদের বিরুদ্ধে অভিযানে নামে । উক্ত অভিযানে চেরাখোরা,তেলখোলা,তাজনিমারখোলা ,চাকমাপাড়া এলাকায় অভিযান পরচালনা করেন বনবিভাগ।এসসময় অবৈধ বালির উত্তোলনের ২৭ টি অবৈধ বালুর জব্দ করেছে । ২টি ড্রেজার মেশিন,২টি অবৈধ ঘর, প্রায় ৩০০ ফিট বালু ডেলিভারীর পাইপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালান।উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মো: শফিউল আলম বলেন, অভিযানের নেতৃত্বে ছিলেন ,এসিএফ মোঃ আনিসুর রহমান ,রেঞ্জ অফিসার গাজী শফিউল আলম ,বিট কর্মকর্তা রাকিব হোসেন,দুুলাল হালদার,বজলুর রশিদ,সাজ্জাদুজ্জামানসহ অনেক বিটের সদস্যসহ মোট ৫৭জন। অভিযান চালিয়ে প্রায় ২৭ টি অবৈধ বালি মহলের উপর লাল প্লেক দিয়ে জব্দ পূর্বক লবন দিয়ে নষ্ট করার পাশাপাশি বালি উত্তোলনের কাজে ব্যবহ্নত বিপুল পরিমান সরঞ্জামাধিসহ ২টি অবৈধ ড্রেজার মিশিন উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন।

এদিকে স্থানীয় সচেতন মহলরা বলেন, স্থানীয় বন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বন বিভাগের পাহাড়ের সাথে ড্রেজার মিশিন বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে সরকারি বন ভূমিকে বিরান ভুমিতে পরিনত করেছে।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, সরকারী বনভুমি ও পাহাড় ধ্বংসকারীরা যতবড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবেনা। সরকার ইজারা দিয়েছে খাল, আর তারা ধ্বংস করছে সরকারি পাহাড় এটাতো কখনো হয়না। তিনি আরো বলেন, পাহাড় ধ্বংস করে অবৈধ বালি উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বন আইনের সংশ্লিষ্ট ধারায় ২৭ টি মোকদ্দমা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca