বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

বিশ্বনাথে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, নৈশপ্রহরী শোকজ,,হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসের নৈশপ্রহরী রমজান মিয়াকে শোকজ করা হয়েছে। ভাতাভোগীদের থেকে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সোমবার (২১ জুন) তাকে শোকজ করা হয়। এর আগে ২০ জুন ভাতাভোগীদের থেকে ঘুষ নেন তিনি।
ভাইরাল ভিডিও চিত্রে দেখা যায়, রমজান মিয়া নৈশপ্রহরী হলেও দিব্যি কর্মকর্তার মতো আচরণ করছেন ভাতাভোগিদের সাথে।
ওই সময় ভাতার বই নিতে আসা লোকজনের কাছে তিনি বিভিন্ন হারে ঘুষ দাবি করেন তিনি। এক পর্যায়ে টাকা লেনদেনের ভিডিও লাইভ প্রচার হয় ফেসবুকে। সমাজসেবা অফিসের বারান্দায় দেখা য়ায়, ভাতাভোগিদের কাছ থেকে টাকা গুনে নিয়ে পকেটস্থ করছেন রমজান।
শোকজ নোটিশে বলা হয়, দেশের নাগরিকদের প্রাপ্য অধিকার প্রদানে অবৈধ পন্থা গ্রহণ করে সরকারি কর্মচারী শৃংখলা পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না- তার লিখিত জবাব তিন তিদের মধ্যে দিতে।
এ বিষয়ে কথা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত) আবদুল্লাহ আল-জুবায়ের বলেন, ব্যক্তির অনৈতিক কাজের দায়ে প্রতিষ্ঠান দোষী হতো পারে না। তাকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জ্যেষ্ঠ কর্মকর্তার বরাবরে লিখা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281