1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় লোকনাথ মন্দির ভাঙচুরের অভিযোগে চেয়ারম্যান অসিম কুমার দেব’র বিরুদ্ধে মানববন্ধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় লোকনাথ মন্দির ভাঙচুরের অভিযোগে চেয়ারম্যান অসিম কুমার দেব’র বিরুদ্ধে মানববন্ধন

আমজাদ হোসাইন
  • প্রকাশ মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব’র বিরুদ্ধে উপজেলার জয়কালী বাজারের সর্দারপাড়ার লোকনাথ মন্দির ভাঙচুর, নিজ সম্প্রদায় ও নিরীহ জনসাধারণের ওপর অত্যাচার, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর ব্যানারে শতাধিক লোক উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রুবেল জলদাশ, কাজল দত্ত, রাজিব কুমার দাস, জুটন মিত্র, তিনেশ চক্রবর্তী, নন্দীনি চক্রবর্তী প্রমুখ। এ সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আনোয়ারায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু অসিম কুমার দেব চেয়ারম্যান হওয়ার পর থেকে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করে সাধারণ মানুষের মাঝে অত্যাচার নির্যাতন শুরু করে।

এদিকে স্মারকলিপি পাওয়ার পর জয়কালী বাজারের সর্দারপাড়ার লোকনাথ মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) হুমায়ন কবির ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca