শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

কক্সবাজার চকরিয়া খুটাখালী বাসের দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত।

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

নুরুল বশরঃ- কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৫ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পূজার আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। আহতরা হলেন-প্লাবন শীল (২২), রক্তিম শর্মা (৩৩), স্মরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানা তিনি।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281