1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়া পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া রানাখড়িয়া এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পদ্মা নদীর পাড় কেটে ফিলিং বালি উত্তোলন করে ড্রাম ট্রাক ও টলিতে করে বিক্রয় করছে খোকন নামের এক প্রভাবশালী ব্যাক্তি। এই বালি উত্তোলন কারনে নদী ভাঙন তীব্র হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার একর আবাদি জমি, বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর একশ গজ ভাঙলে নদী গর্ভে বিলীন হতে পারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহা সড়ক। এবিষয়ে বালি উত্তোলনের সময় কেউ কোন স্লিপ দেখাতে রাজি হননি।

স্থানীয়রা জানান, এই বালি উত্তোলন করছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী খোকন। তবে সেখান থেকে ঝিনুক বালি মহাল নামের প্রতিষ্ঠানের প্রোপাইটর লিটন বলেন, এই বালি উত্তোলনের বিষয়ে খোকন কিছু জানেন না। আমি এই বালি মহালের মালিক আমি। খোকন আমার ভাইরা। এবিষয়ে নিউজ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে তেমনটি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca