1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া মিরপুরের সেই গরু হত্যার রহস্য উদঘাটন-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়া মিরপুরের সেই গরু হত্যার রহস্য উদঘাটন-হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • প্রকাশ শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ভাইয়ের গরুকে বিষের ট্যাবলেট খাইয়ে হত্যা করলেন আপন বড় ভাই। গত ১৫ জুলাই গভীর রাতে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন এর মজলিশপুর গ্রামের ওজের ফকিরের ছেলে রফি ফকিরের দুইটি ষাঁড় গরু রাতের আধারে পোকামাকড় মারার গ্যাস ট্যাবলেট খড়ের সাথে মিশিয়ে হত্যা করেছে নিজের আপন বড় ভাই আনোয়ার হোসেন (৩৮)।

ঘটনার পর আসামি নিজের অপরাধ ঢাকতে নিজে বাদী হয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার প্রেক্ষিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নির্দেশে চিথলিয়া ইউনিয়ন এর বিট অফিসার তদন্ত করে রহস্য উদঘাটন করেন এবং ১৬ই জুলাই রাতে তাকে গ্রেফতার করেন । পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরো জানান লক্ষী ধরদীয়া গ্রামের মিজান মোড়ে জৈনক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে গত ১৪ জুলাই বিকেলে ২৯টি গ্যাস ট্যাবলেট ১১০ টাকা দিয়ে ক্রয় করেন। তার মধ্যে থেকে ৪টি ট্যাবলেট খরের মধ্যে মিশিয়ে গরু ২টিকে হত্যা করে। রাগের বসবতি হয়ে এই ঘটনায় নরঘাতক আনোয়ার খুবই অনুতপ্ত ও লজ্জিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca