1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু-হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • প্রকাশ শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় সেফটি ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় হেড মিস্ত্রি ও হেলপারসহ দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬.৩০ মিনিটের সময় জুগিয়া পালপাড়ায় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন পশ্চিম গোবিন্দপুর মৃত ছামেদ মন্ডলের ছেলে সাদেক বাচ্চু ও একই এলাকার রুহুলের ছেলে মানিক।
নিহতের অভিভাবকরা জানান জুগিয়া পালপাড়ায় নিহত সাদেক বাচ্চু’র বোনের বাসায় বাথরুমের নতুন সেফটি ট্যাংক নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হলে সেফটি ট্যাংকের ভিতরে নেমে বাঁশের সাটারিং খুলতে যায় হেড মিস্ত্রী সাদেক বাচ্চু ও তার সহযোগী মানিক। কিছুক্ষণ পরে নির্মাণকৃত সেফটি ট্যাংকের ভিতরে দুই নির্মাণ শ্রমিক বিষক্রিয়ায় হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে ঘটনাস্থলে নিহত সাদেক বাচ্চুর বোন টের পেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্সে কমীদেরকে খবর দিয়ে ঘটনাস্থলে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির জানান সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনও কারণে তাদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। মারা যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca