1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোলাপগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানাধীন গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) উসমান গণি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুমন কান্তি দাশ (৩০)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে। অপরজন আব্দুল বাছিত (৩০), তিনি নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুইজনকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca