শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্রিপ প্রকল্পের আওতায় তাড়াইলে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতশেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের নিয়ে কর্মশালাবেনাপোল-শার্শায় বাড়ছে তালশাঁসের চাহিদা, তীব্র গরমে স্বস্তির খোঁজে ক্রেতারাগোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থানে পিছিয়ে গেল বিএসএফভাণ্ডারিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকপাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যুগ্রাম আদালত সফলতায় শ্রেষ্ঠ ইউএনও সম্রাট হোসেনহোসেনপুর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাসুনামগঞ্জে লেডি কান্তাসহ তিনজন গ্রেফতার

গ্রাম আদালত সফলতায় শ্রেষ্ঠ ইউএনও সম্রাট হোসেন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-

তৃণমূল পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত সক্রিয়করণে অসামান্য অবদানের জন্য যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মণিরামপুরের ইউএনও মো: সম্রাট হোসেন।

আজ ৪ জুন বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ইউএনও মোঃ সম্রাট হোসেনের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং প্রকল্পের জেলা সমন্বয়কারী।

 

মণিরামপুরে ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই মোঃ সম্রাট হোসেন গ্রাম আদালতকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে নিরলস কাজ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে মণিরামপুরের ১৭টি ইউনিয়নের গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ ছাড়িয়েছে। নিয়মিত ইউনিয়ন পরিদর্শন, গ্রাম আদালত সহকারীদের প্রশিক্ষণ, চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে মাসিক সমন্বয় সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে গ্রাম আদালতমুখী করতে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

ফলে মণিরামপুরে দেওয়ানি ও ফৌজদারি ছোটখাটো বিরোধ এখন আর উচ্চ আদালত পর্যন্ত গড়ায় না। গ্রামেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে জমি-জমা, পারিবারিক কলহ ও মারামারির মতো ঘটনা। এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।

 

সম্মাননা গ্রহণের পর ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, “এই অর্জন আমার একার নয়। মণিরামপুরের সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, গ্রাম আদালত সহকারী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা ও ডিডিএলজি স্যারের সার্বক্ষণিক তদারকি আমাদের কাজকে সহজ করেছে। গ্রামের মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “গ্রাম আদালতকে শক্তিশালী করতে ইউএনও সম্রাট হোসেন যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। তিনি প্রমাণ করেছেন, চাইলে উপজেলা পর্যায় থেকেই বড় পরিবর্তন আনা সম্ভব।”এই গৌরবময় অর্জনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, মণিরামপুর উপজেলা শাখা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ইউএনও মোঃ সম্রাট হোসেনকে অভিনন্দন জানানো হয়েছে।

সমিতির সভাপতি বলেন, “ইউএনও স্যারের এই স্বীকৃতি পুরো মণিরামপুরবাসীর জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তার হাত ধরেই মণিরামপুর উপজেলা উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281