1. admin@haworbarta.com : admin :
জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি পদপ্রার্থী মোল্লা তবিবুর  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি পদপ্রার্থী মোল্লা তবিবুর 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয় এর দুই বছর মেয়াদি ম্যজিনিং কমিটি সভাপতি পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন কামনা করছেন মোল্লা তবিবুর কালু।

মোল্লা তবিবুর কালু তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত তাহের আলি মোল্লার পুত্র তিনি জালালপুর ইউনিয়নের শ্রমিকলীগ এর সাবেক সভাপতি হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা।

যুগের সাথে তাল মিলিয়ে এলাকায় শিক্ষার মান সমৃদ্ধি করতে তিনি নিজ এলাকার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার জন্য অভিমত ব্যক্ত করেছেন। তবিবুর কালু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্কুল কমিটির নির্বাচন সাময়িক ভাবে স্থগিত আছে।

সার্বিক বিষয়ে সভাপতি পদপ্রার্থী মোল্লা তবিবুর কালু জানান তার সততা ও নিষ্ঠার প্রতিদান ভোটারদের সমর্থনে ও মূল্যবান ভোটের মাধ্যমে ভোটাররাই প্রমাণ করবেন। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হবেন বলে আশাবাদী।

জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় এর আহবায়ক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হাফিজুর ইসলাম জানান একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এক জন মনোনয়ন ক্রয় করেছেন। তবে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে জানা গেছে। যেহেতু নির্বাচনের দিন এখনো নির্ধারণ হয়নি সেহেতু আরো মনোনয়নপত্র বিক্রি হতে পারেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca