1. admin@haworbarta.com : admin :
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কুষ্টিয়ায় এক দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কুষ্টিয়ায় এক দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা-হাওড় বার্তা

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

কুষ্টিয় জেলা প্রতিনিধি

জ্ঞাত আয় বহির্ভূত অর্ধকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়ে স্কুল শিক্ষিকা মোছা. আয়শা খাতুন ও তার স্বামী সাবেক কুষ্টিয়া জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আশারাফুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জুন) দুপুরে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া। উক্ত মামলার আসামি হলেন, সাবেক কুষ্টিয়া জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম। বর্তমানে তিনি রংপুরে কর্মরত আছেন। অন্য আরেকজন মামলার আসামি হলেন, তার স্ত্রী রংপুর সদর উপজেলার রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. আয়শা খাতুন।
কুষ্টিয়া দুদক সূত্রে জানা গেছে, প্রথম মামলায় আনিত সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম তার কর্মজীবনের ১৯৮৯ সাল হতে ২০১৯ সাল সময়কালের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ। দ্বিতীয় মামলায় আশরাফুল আলম ও তার স্ত্রী আয়শা খাতুন যৌথভাবে কর্মজীবনের ১৯৯৫ সাল হতে ২০১৯ সাল সময়কালের মধ্যে প্রায় ২১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আহরণ করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে সত্যতা পাওয়া যায়।
২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং ২০১২ সালের ৪(২) ও ৪(৩)-এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়েছে।কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া প্রতিবেদককে বলেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca