1. admin@haworbarta.com : admin :
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।

সংসদ সদস্য ইলেন ভুট্টো বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca