1. admin@haworbarta.com : admin :
ডুমুরিয়ার চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ৩,পাঁচ লক্ষ টাকা উদ্ধার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডুমুরিয়ার চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ৩,পাঁচ লক্ষ টাকা উদ্ধার

অয়ন সরকার
  • প্রকাশ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বিকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। (১০ আগষ্ট) মঙ্গলবার আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানান, গত ৮ আগষ্ট রবিবার রাতে উপজেলার রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে টাকা নেয়া চাঁদাবাজির সামিল। এ ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেছেন, ভুক্তভোগী ব্যক্তি।

ডুমুরিয়ার আন্দুলিয়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় দুই ইউপি সদস্য সহ তাদের সাঙ্গপাঙ্গরা। চাঁদাবাজির বিষয়টি জানাজানির একপর্যায়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ওই দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করে ডুমুরিয়া থানা পুলিশ। তারা হলেন, রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী (৪৭), ইউপি সদস্য আব্দুল হক (৫০) ও, আন্দুলিয়ার জিএম রাসেল (৩২)।

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়,উপজেলা রঘুনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে আত্মীয় পরিচয়ে আসা যাওয়ায় একই এলাকার এক ব্যাক্তিকে আটক করে কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে সোমবার বিকেলে দুই ইউপি সদস্য সহ তিন জন কে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের স্বীকারোক্তিতে চাঁদাবাজির পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন নানা ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় থানায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার কৃত টাকা তালিকা মুলে জব্দ করা হয়।

মঙ্গলবার আসমিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca