শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

তুমি বাংলার ফুল হে ফুলতলী -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • আপডেট সোমবার, ৩ মে, ২০২১
  • ৪৩৫ বার পড়া হয়েছে

তুমি বাংলার ফুল হে ফুলতলী
-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

তুমি বাংলার ফুল হে ফুলতলী
গর্বিত তোমায় পেয়ে মোরা বাঙ্গালী
তোমার ফুলের সুবাস
ছড়িয়ে গেছে আজ বিশ্বব্যাপী।

কি উপমা দিবো আমি
তোমার উপমা নিজেই তুমি
তুমি ছিলে রাসুল প্রেমী
শাহজালালের উত্তরসূরি।

খাদেমে কোরআন ছিলে তুমি
বলছে তোমার ভক্ত-প্রেমী
কোরআনের আলো ছড়িয়ে দিয়ে
সুবাসিত করলে ধরণী।

শামসুল উলামা উপাধি পেলে
হলে তুমি রইসুল কুররা
আলেমকুল গাইছে তোমার গান
অর্জন করলে তুমি বিশাল শান-মান।

ফুলের বাগান করলে তৈরি
আজও ঘুরছে ভ্রমর পাখি
সেই ফুলের সুবাস নিতে
ছুটছে ভ্রমর দিবা-রাতি।

তুমি মরণি হয়েছো অমর
এতো বিশাল প্রাপ্তি-
তোমার জন্য আজও কাঁদে
হাজারো, লাখো অন্তর।

 

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281