1. admin@haworbarta.com : admin :
দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাউল বিক্রয় নাটক: স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন পলাতক: আটক ১ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাউল বিক্রয় নাটক: স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন পলাতক: আটক ১

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

সরকার দলীয় ও কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমপির বরাদ্দকৃত চাউল বিক্রয় করতে গিয়ে মনোহরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন উজ্জামান সুমন পলাতক হলেও একজনকে আটক করের ইবি থানা পুলিশ।

সূত্র জানায়, সোমবার বিকেলে জাম জামির বাজার এলাকায় একটি দোকানে কুষ্টিয়া সদর এমপি কর্তৃক প্রদেয় চাউলের বস্তায় অন্য চাউল ভরে বস্তার মুখ সেলাই করে দোকানদার পটলের মাধ্যমে বিক্রি করতে গেলে স্থানীয় জনগণের হাতে নামধারী প্রতারক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন তাড়া খেয়ে ওখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে উক্ত এলাকায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সেইসাথে তাকে নিয়ে চলছে গুঞ্জন। বিষয়টি উপর মহলে চলে গেলে তার ওপর ক্ষিপ্ত হয় সকল নেতাকর্মীরা। এলাকাবাসী বলছে, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই নোংরা মন-মানসিকতার নেতা সুমন একটি নাটক সাজিয়ে ছিল তা জনসম্মুখে প্রকাশ পেয়েছে। তাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে যাচ্ছিল বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এলাকাবাসী আরো বলেন, এই সুমন ইতিমধ্যে মনোহরদিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।

তার এই চাউল বিক্রয় নাটক কুষ্টিয়া সংসদ সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ সর্বমহলে জানাজানি হয়ে যাওয়ার পর তাকে খুঁজে বেড়াচ্ছেন প্রশাসন ইতিমধ্যে তার এক সঙ্গীওকে আটক করেছেন ইবি থানা পুলিশ। বর্তমানে সুমন পলাতক রয়েছে তাকে খুঁজছে পুলিশ প্রশাসন।

এ বিষয়ে ইবি থানা অফিসার ইনচার্জের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি সেই সাথে প্রতারক সুমনকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে তার কাছের একজন কে আটক করা হয়েছে। অন্যদিকে মনোহরদিয়া ক্যাম্প ইনচার্জ এস আই কামরানের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইবি থানার অফিসার ইনচার্জ আমাকে সুমনের চাউল বিক্রয় নাটক বিষয়টি আমাকে বলেন, আমি বিষয়টি তদন্তপূর্বক তাকে গ্রেফতর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এছাড়াও প্রতারক নেতা সুমনের বিরুদ্ধে একাধিক নারীঘটিত কেলেঙ্কারি রয়েছে বলে এলাকাবাসী প্রতিবেদককে জানিয়েছেন। তারা এটাও বলেন একজন নোংরা মনের মানুষ কিভাবে সরকার দলীয় রাজনীতিতে ঢুকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে, এবং আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা জনমনে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে যা আগামীতে প্রকাশিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca