1. admin@haworbarta.com : admin :
দৌলতপুর থানা দালালমুক্ত : প্রশংসায় ভাসছেন ওসি নাসির - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দৌলতপুর থানা দালালমুক্ত : প্রশংসায় ভাসছেন ওসি নাসির

কে এম শহীন রেজা
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

 কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

পুলিশ জনগনের বন্ধু ও জনগনের জানমালের হেফাজতের দায়িত্ব পুলিশের। কুষ্টিয়ার দৌলতপুর থানায় যোগদানের পর থেকেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলমের দিক নির্দেশনায় সাধারন মানুষের নিরাপত্তার জন্য কাজ করার পাশাপাশি থানার দরজা সকল বিপদগ্রস্থ মানুষের জন্য উন্মক্ত রেখেছেন। থানা এলাকার মানুষের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে চলেছেন তিনি। (ওসি) নাসির উদ্দিন থানায় যোগদানের পর থেকেই পাল্টে গেছে থানার এলাকার চিত্র। নিজেকে ওসি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে অতি সাধারন বেশে জনগনের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। শক্ত হাতে দমন করছেন থানার দালালির দৌরাত্ব। শুধু তাই নয়, দৌলতপুর থানা কুখ্যাত কুড়ানো রক্তাক্তের জনপদে এখন শান্তির সুবাতাস বইছে। থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডাইরি জিডি, অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভূক্ত করতে পারছেন।

থানা এলাকায় ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটলে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় ধরনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পাচ্ছে এলাকাবাসী। এসব কারণেই থানা এলাকার বাসিন্দা সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে সাধারন মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীর কাছে হয়ে উঠেছেন আতঙ্ক।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম স্যারের দিক নির্দেশনায় সাধারন মানুষের নিরাপত্তার জন্য কাজ করে চলেছি। থানা এলাকায় মাদক নির্মুলে প্রতিমুহুর্তে কাজ করার পাশাপাশি থানায় দালাল মুক্ত করেছি। এখানে দালালী করার কোনো সুযোগ নেই। সাধারন মানুষের পাশে এসে দাঁড়ানো ও জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করার জন্য পুলিশ বাহিনীতে যোগদান করা। যতদিন ডিপার্টমেন্টে থাকব, মানুষের জন্য কাজ করে যাব। পুলিশের ভাবমুর্তি রক্ষা করতে সবসময় কাজ করবো। এতে থানা এলাকার মানুষের সহযোগিতা চাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca