1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ রাসেল মিয়া(৮) নামে মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত দুই বছর ধরে টেকপাড়া গ্রামের মাটির রাস্তা দিয়ে ইটভাটার জন্য মাটি আনা-নেওয়া করা হচ্ছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১৪ ফেব্রুয়ারি সকালে ট্রাক দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ বিল্লাল মিয়ার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোঃ রাসেল মিয়া নামে এক মাদ্রাসার শিক্ষার্থী মারা যায়। পরে নাসিরনগর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ট্রাকের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca