1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে মসজিদ কবরস্থান উন্নয়নের জন্য অর্থের বিপরীতে চেক প্রদান করেন -সংগ্রাম এম পি -হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে মসজিদ কবরস্থান উন্নয়নের জন্য অর্থের বিপরীতে চেক প্রদান করেন -সংগ্রাম এম পি -হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

জেলার নাসিরনগর উপজেলায় সংসদ সদস্য ধর্মীয় মন্ত্রণালয় কর্তৃক মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর অর্থের বিপরীতে চেক প্রদান করেন।

আজ ১৯ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু এর সঞ্চালনায় নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন, ধরমন্ডল ইউনিয়ন, কুন্ডা ইউনিয়ন ও গুনিয়াউক ইউনিয়নের মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের অর্থের বিপরীতে ১ লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca