1. admin@haworbarta.com : admin :
নাসিরনগর ফান্দাউকে ইসলামী ব্যাংকিং এর শুভ উদ্বোধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগর ফান্দাউকে ইসলামী ব্যাংকিং এর শুভ উদ্বোধন

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংকিং আউটলেট এঁর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২১ সেপ্টেম্বর দুপুরে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজার মধু বণিক মার্কেট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জেলার শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ আব্দুর রফিক মিয়া এঁর সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, সুহিলপুর ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট নির্বাহী পরিচালক মোঃ এস এম শাহীন, সুলতানপুর ইসলামী ব্যাংকিং শাখার নির্বাহী পরিচালক মোঃ তাহের উদ্দিন ভূইয়া, মোড়াকুড়ি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন, বন্ধন এন্টারপ্রাইজ ফান্দাউক বাজার প্রোপ্রাইটর ডা. মোঃ এরফানুল হক লিটন। ফান্দাউক বাজার শাখার অফিসার মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফান্দাউক বাজার এজেন্ট ইনচার্জ মোঃ লিয়াকত হোসেন, সাবেক যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, ফজলু মিয়া প্রমূখ ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফান্দাউক বাজারের ব্যবসায়ীগণ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গদ্দিনশীন, মোতাওয়ালী পীর সাহেব ( কচুয়া মিরানিয়া দরবার শরীফ এবং গাউছিয়া মিরানিয়া রায়হানিয়া দরবার শরীফ দাঁতমন্ডল ( রসুলপুর) সৈয়দ নাসির রায়হান আল কাদেরী ( মাঃ জিঃ আঃ)। পরিচালক ছিলেন, ডা.মোঃ এরফানুল হক ( লিটন) ও এরসানুল হক ইব্রাহীম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca