বুধবার, ২৭ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধুনটে মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভবগুড়া আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শনশান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিতরোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতারলন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত সুনামগঞ্জের মেয়ে অজন্তা দেব রায়আবারও বাড়লো তেলের দামপ্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডি

বগুড়া আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, চাঁপাপুর ইউনিয়নে, মঙ্গলবার (২৬ মে ) দুপুর ১২ টায় নতুন পুলিশ ফাঁড়ি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন, বগুড়া -৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি: সচিব) ড: আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী পিপিএম,বার (পিএইচডি)। এদিন অতিথিবৃন্দগণ ইউনিয়ন পরিষদে পৌঁছেলে, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দগণ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার , রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী অত্র ইউপি চেয়ারম্যান এবং সদস্য গনের সঙ্গে মতবিনিময় করেন এবং জায়গা পরিদর্শন করেন এবং সেই সঙ্গে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও সবশেষে অস্থায়ী পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে মোনাজাত পরিবেশন করা হয়। গত ২৩ শে মে শনিবার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি ) মো, আলী হোসেন ফকির আদমদিঘী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বক্তব্য প্রদান করেন যে, আদমদীঘি থেকে চাঁপাপুর ইউনিয়ন প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেখানে একটি পুলিশ ফাঁড়ি অতিশীঘ্রই বাস্তবায়ন করা হবে। তার বক্তব্যই আজ উপরোক্ত সরকারি কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সার্কেল অফিসার মো, আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া, আদমদীঘী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা), চাঁপাপুর ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, ইউপি সকল সদস্যাগণ, এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং চাঁপাপুর ইউনিয়নের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281