রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্নঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলায় মোবাইল কোর্ট অভিযানউন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইনধুনটে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানশেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিতস্ত্রীর ওপর অভিমান করে নালিতাবাড়ীতে হাফেজ যুবকের আত্মহত্যাশখ পূরণের বাইকেই ঝরল তরুণ প্রাণক্রেতা না পেয়ে নদীতে চামড়া নিক্ষেপএক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়াপূর্বধলায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে খেলাধুলার সামগ্রী  বিতরণ

বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ)

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী দাসনগর মলংশাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি তথা গৌরবময় সুবর্ণজয়ন্তী উৎসব।

মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ‘সুবর্ণজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী-২০২৬’ এবং একটি মনোজ্ঞ ‘ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। দিনব্যাপী এই উৎসব পুরোনো ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের সোনালী দিনগুলোর কথা তুলে ধরেন। বিকেলে আকর্ষণীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের নামকরা শিল্পীদের হামদ-নাত ও ইসলামী সংগীত উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

গুণী শিক্ষক ও সাবেক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে স্মরণীয় এই আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281