1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ক্রেতা নেই পশুর হাটে, দুশ্চিন্তায় ব্যাপারিরা-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে ক্রেতা নেই পশুর হাটে, দুশ্চিন্তায় ব্যাপারিরা-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনার কঠোর বিধি নিষেধ উঠিয়ে নেয়ার পর, ঈদুল আজহকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নিয়মিত বসছে একাধিক কোরবানির পশুর হাট। স্থায়ী চারটি হাটের পাশাপাশি এ বছর অস্থায়ী ইজারা দেয়া হয়েছে আরও ছয়টি হাটের। এসব হাটে কোরবানির পশু তুলছেন খামারি ও ব্যাপারীরা। ঈদের আর মাত্র চারদিন বাকি, তবুও জমছেনা কোন পশুর হাট। ক্রেতাশূণ্য হাটে নির্বাক বসে থাকতে দেখা গেছে ব্যবসায়ীদের। জানা যায়, উপজেলায় চারটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি এবার ইজারা দেয়া হয়েছে অস্থায়ী আরও ছয়টি হাটের।

এ ছাড়াও বিভিন্ন উন্মুক্ত স্থানে (স্কুল মাঠ, রাস্তার পাশে ও বাড়ির সামনে) হাসিল ও টোল ছাড়া স্বাস্থ্যবিধি মেনে কোরবারি পশু ক্রয়-বিক্রয়ের বিশেষ নিদের্শনা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়াও পশু বেচা-কেনায় অনলাইন প্ল্যাটর্ফম চালু করেছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর। নির্ধারিত অনলাইন প্ল্যাটর্ফম ছাড়াও সোস্যাল মিডিয়ায় পশুর ছবি সম্বলিত বিজ্ঞাপন দিচ্ছেন বিক্রেতারা। এতে করে মাঠের চেয়ে কেনা-বেচা বেড়েছে অনলাইনে।

গেল শুক্রবার (১৬ জুলাই) সরেজমিন বিশ্বনাথ-নাজিরবাজার পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে বিভিন্ন রকম ও মূল্যের দেশীয় জাতের কোরবানির গরু-ছাগল এনেছেন ব্যাপারিরা। প্রায় হাজার খানেক পশু নিয়ে শুরু হয় হাট। দীর্ঘ সময়ে বিক্রি হয় মাত্র ৩০-৩৫টি পশু। হাট শেষে অনেকটা হতাশা নিয়ে ফিরেছেন বিক্রেতারা।

হাটে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। অধিকাংশই পড়েননি মাস্ক। বাজারে ক্রেতা কম থাকলেও উৎসুক মানুষের বিচরণ ছিল বেশি।

ব্যাপারিদের সাথে কথা হলে তারা জানান, এবারে ঈদকে সামনে রেখে বেশিরর ভাগ খামারি দেশীয় জাতের গরু পালন করেছেন। অনেক কৃষক পরিবার ঈদের বিক্রি করে দু’পয়সা মনাফার আশায় সারা বছরই লালন-পালন করেছেন ১-২টি করে গবাদি পশু।

কিন্তু এবারে উপজেলায় চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে। সে অনুপাতে ক্রেতা একেবারেই অপ্রতুল। এ অবস্থায় গরু বিক্রি করা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহীদ বলেন, এ বছর পরিস্থিতি অনুকূলে না থাকায়, অনলাইনে পশু

বেচাকেনার উদ্যোগ নেয়া হয়েছে। খোলা হয়েছে ‘অনলাইন কোরবানির পশুর হাট’ নামের ফেসবুক পেজ। এর মাধ্যম বিকি-কিনিও হচ্ছে ভালো। তবে, সামনের দিনে হয়তো মাঠেও জমবে পশুর হাট।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca