শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে সাবিনা বেগম (২৩) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। সাবিনা বেগম উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর লামারচক গ্রামের মতি উল্লার ২য় মেয়ে। গত শনিবার সকাল ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার চন্ডি হেদায়েতপুর (পীরের গাঁও) গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তার পিত্রালয়ের দাবি তাকে তার স্বামী গলায় রশি পেচিয়ে হত্যা করে আত্নহত্যার নাটক সাজিয়েছে। এই গৃহবধুর মৃত্যু নিয়ে দুই উপজেলায় রহসের সৃষ্টি হয়েছে।

সাবিনার মা করফুলা বিবি জানান, প্রায় ১১ বছর পূর্বে জগন্নাথপুর উপজেলার চন্ডি হেদায়েতপুর (পীরের গাঁও) গ্রামের হুরমত আলীর ছেলে আলী হোসেনের সাথে সাবিনা বেগমকে ইসলামি সরিয়াহ মোতাবেক বিবাহ দেন।

বিবাহের পর থেকেই স্বামী আলী হোসেনের সংসারে অভাব অনটন দেখা দেয়। প্রায়ই তার শশুর বাড়ি থেকে কখনও বিকাশের মাধ্যমে আবার কখনও সরাসরি টাকা নিতেন। কখনও তার চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলে স্ত্রী সাবিনাকে নানা ভাবে নির্যাতন করত। এনিয়ে সালিশ বৈঠকও হয়েছে।

সাবিনার মৃত্যুর ১৫দিন আগেও তাকে স্বামী বেধড়ক পিটিয়ে আহত করেছিল। এসব নির্যাতনের বেশ প্রমানও রয়েছে। গত শনিবার সকাল ৮টার দিকে সাবিনা আত্নহত্যা করেছে এমন খবর আসে তার পিত্রালয়ে।

সেখানে গিয়ে সাবিনাকে একটি খাটের উপর শুয়ানো অবস্থায় দেখতে পান। তার গলায় একটি রশির চিহ্ন রয়েছে এবং সাবিনা আত্নহত্যা করেছে বলে প্রচার করতে থাকে তার স্বামী। সাবিনার মা ও উপস্থিত অনেকেরই প্রশ্ন সাবিনা যদি আত্নহত্যাই করে থাকে তবে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়নি পুলিশসহ আশ-পাশের কেউই।

তাছাড়া আত্নহত্যা করলে তার গলার শ্বাস নালির উপরে রশির দাগ থাকার কথা। কিন্তু এ দাগ তার গলার শ্বাস নালির অনেক নিছে রয়েছে। যা দেখলেই বুঝা যায়, এটি আত্নহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা।

এদিকে, সাবিনার ৫ বছরের কন্যা শিশু ছামিয়াকে জিজ্ঞাসা করা হলে সে বলছে, ‘আমার আম্মারে আমার আব্বায় গলাত রছি লাগাইয়া মারিলিছইন,। ‘আমি দেইক্কা কানছি। বাদে আমারে দোকান নিয়া ছকলেট লইয়া দিছইন,।

এ ঘটনায় জগন্নাথপুর থানা একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। সাবিনার স্বামী আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়ে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্নহত্যা। তার পরও পোষ্টমর্টেম রিপোর্ট আসলে বুঝা ঝাবে হত্যা না আত্নহত্যা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281