1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে চোরাই নলকূপসহ দুই চোর আটক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে চোরাই নলকূপসহ দুই চোর আটক

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে সাতটি চোরাই নলকূপ ও দুটি ভ্যানগাড়িসহ পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক কাওছার আহমদ (১৮), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া (২৫), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জব্দ করা হয় সাতটি নলকুপ ও দুটি ভ্যানগাড়ি।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সাইফুল মোল্লা বলেন, গ্রেফতার দু’জনেই পেশাদার চোর। নলকূপ ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। মামলা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca