1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ছোট ভাইয়ের সাথে অভিমান করে বড় বোনের আত্মহত্যা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে ছোট ভাইয়ের সাথে অভিমান করে বড় বোনের আত্মহত্যা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে ছোট ভাইদের সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে তানিয়া বেগম নামের ১৫ বছর বয়সী এক কিশোরী। সে উপজেলার দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (১৯আগষ্ট) দিন দুপুরে সে বিষপানের ঘটনাটি ঘটেছে। এরপর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত কিশোরীর চাচা রুপা মিয়া সাংবাদিকদের জানান, তানিয়া বেলা ২টার দিকে দুপুরের খাবার খেতে বসে। এসময় ছোট দুই ভাইয়ে সাথে ঝগড়া হয় তানিয়ার। একপর্যায়ে সে বিষপান করে। তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তানিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত সম্পন্ন হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca