1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে পুষ্টি সমন্বয় কমিটির সভা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে পুষ্টি সমন্বয় কমিটির সভা 

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বহু খাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে বিশ্বনাথ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির আয়োজনে, আরডিআরএস বাংলাদেশ ও সূচনা কর্মসূচির সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।

সূচনা প্রকল্প বিশ্বনাথ’র পুষ্টি কর্মকর্তা হামিদা হক’র সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, পুষ্টি ছাড়া দেহ কাজ করতে অক্ষম। পর্যাপ্ত পুষ্টি দেহকে বাড়িয়ে তোলে এবং বৃদ্ধি ও মেরামতের জন্য পুষ্ট করে।

এ কারণে প্রতিদিন খাদ্য তালিকায় নির্দিষ্ট পরিমাণ পুষ্টি জাতীয় খাবার রাখা উচিত।

আলোচ্যসূচির আলোকে সভায় আরও বলা হয়, প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবে (নরমাল ডেলিভারি) সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান সর্ম্পকে আরও গুরুত্ব দেয়া উচিৎ।

কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসার মান উন্নয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সক্রিয় সহায়তা থাকা দরকার। সিদ্ধান্ত হয়, বিশ্বনাথের যে সব এলাকা স্বাস্থ্য ও পুষ্টির দিক দিয়ে পিছিয়ে আছে, সে সব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে, স্বাস্থ্য ও পুষ্টি সর্ম্পকিত বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করার।

সূচনা প্রকল্পের উঠোন বৈঠক গুলোতে বিশ্বনাথের এফডাব্লিউএ’দের উপস্থিতি নিশ্চিত ও স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত স্থানে বিনামূল্যে ব্লিচিং পাউডার সরবরাহের।

সভায় উপস্থিত ছিলেন পুষ্টি কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমাস মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মুহি উদ্দিন আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহীদ হোসাইন, স্থানীয় সরকার প্রকৌশলী সঞ্জিব চন্দ্র সরকার, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী জামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca