1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩ বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর পূর্বে নির্যাতিতের পিতা বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। যার নং ১০।

গ্রেফতার কিশোরের নাম জায়েদ মিয়া (১৪)। সে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের রইছ আলীর ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাদের পাশ্র্ববর্তী জনৈক সুহেল মিয়ার বাড়িতে প্রতিদিন তার শিশু ছেলে অন্য শিশুদের সাথে খেলাধুলা করত। জায়েদ মিয়া ওই বাড়িতেই প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালাতো এবং সকালে সেগুলো নিভাতো।

রবিবার বিকেলে অন্য শিশুদের সাথে খেলারত অবস্থায় জায়েদ তার শিশু ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ওই বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

অভিযুক্ত জায়েদকে আটকের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, গ্রেপ্তারকৃতকে কিশোর সংশোধনাগারে প্রেরণের আবেদন করা হবে।

ডাক্তারী পরীক্ষার জন্যে ভিকটিম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca