1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মধ্যবর্তী খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে কোন ভূমিতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করার দাবীতে গত ১০ অক্টোবর রোববার সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল এর কাছে স্মারকলিপি পেশ করেছেন এলাকাবাসী।

ইতিপূর্বে এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে সরকারি ভাবে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলেও বিশ্বনাথ উপজেলাধিন খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এখনও স্থাপিত হয়নি।

সম্প্রতি জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পৃথিগঞ্জ বাজারের পাশে লামাকাজী ইউনিয়ন ভুক্ত জমিতে খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। যা প্রতিষ্ঠিত হলে খাজাঞ্চী ইউনিয়নবাসীর কোন উপকারে আসবে না।

স্মারকলিপিতে বলা হয়, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের পাশে সরকারি পাঁচটি প্রতিষ্ঠান যেমন- সরকারি ভূমি অফিস, পোস্ট অফিস, কৃষি ব্যাংক লিমিটেড, খাজাঞ্চী রেলওয়ে স্টেশন, খাজাঞ্চী স্টেশন জামে মসজিদ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়াও বিশ্বনাথ-রামপাশা-রাজাগঞ্জ বাজার হয়ে খাজাঞ্চী স্টেশনে যাতায়াতের উন্নত ব্যবস্থা বিদ্যমান। বিশ্বনাথ-রামধানা হয়ে খাজাঞ্চী স্টেশন, খাজাঞ্চী স্টেশন হয়ে কামাল বাজার সিলেট যাতায়াতে ব্যবস্থা আছে।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি রাস্তার পাশে ভূমি দান করতে এলাকাবাসী আগ্রহী। এরপরও একটি স্বার্থনেষী মহল গোটা ইউনিয়নের সিংহভাগ মানুষকে সুবিধা বঞ্চিত করে তাদের নিজেদের স্বার্থে পৃথিগঞ্জ সংলগ্ন লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামভুক্ত ভূমিতে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে। অথচ লামাকাজী ইউনিয়নের ভুরকী বাজারে একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্ষ রয়েছে।

বিষয়টি সরেজমিনে তদন্ত করে ইউনিয়নবাসীর সুবিধাজনক স্থানে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জন্য জোর দাবী জানান এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca