1. admin@haworbarta.com : admin :
ভালবাসা দিবসের অনুষ্ঠান চলাকালে শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ভালবাসা দিবসের অনুষ্ঠান চলাকালে শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি। 

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মন্ডল(১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। নিহত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জাললা মন্ডলের ছেলে।

জহুরুল হত্যা মামলার আসামী ছিলেন। তিনি ২০২১ সালের ৩০সে নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসেন। তার হত্যা মামলা বিচারাধীন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানান, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিলো।

অনুষ্ঠান চলাকালীন সময়ে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অনান্য কিশোরের দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়।

জহুরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca