1. admin@haworbarta.com : admin :
মহেশখালীতে সিএনজি অটোরিক্সা সমিতির নেতা ও চালকদের উপর হামলা,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহেশখালীতে সিএনজি অটোরিক্সা সমিতির নেতা ও চালকদের উপর হামলা,,হাওড় বার্তা

নুরুল বশর
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

মহেশখালীতে সিএনজি অটোরিক্সা থেকে চাঁদা না পেয়ে সমিতির নেতা ও চালকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উত্তর মহেশখালী অটোরিক্সা, টেস্পু সিএনজি মালিক সমিতির নেতা গোলাম মোস্তফাসহ তিনজন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালারমারছড়া স্টেশনে এই ঘটনা ঘটে।
উত্তর মহেশখালী অটোরিক্সা, টেস্পু সিএনজি মালিক সমিতির সদস্য ও লাইন পরিচালক গোলাম মোস্তফা জানান, সিএনজি চালক পক্ষের নেতা দাবি করে ঝাপুয়ার গিয়াস উদ্দীন দীর্ঘদিন ধরে উত্তর মহেশখালী অটোরিক্সা, টেস্পু সিএনজি মালিক সমিতি নিয়ে নানা ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে অতীতে বিভিন্ন সময় সমিতির নেতা ও সদস্য এবং চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানা অপকর্ম করেছে। এর অংশ হিসেবে বুধবার (৫মে) সন্ধ্যায় কালারমারছড়া বাজারে অবস্থিত অফিসে এসে গোলাম মোস্তফাকে লাইন নিয়ে নানা কটু কথা বলে গিয়াস উদ্দীনসহ কয়েকজন। এক পর্যায়ে তারা গোলাম মোস্তফাকে মারধর শুরু করে। এসময় গোলাম মোস্তফাকে রক্ষা করতে এলে হামলাকারীরা আরো দুই চালককে মারধর করে। এতে তারা তিনজনই আহত হন।

এই ঘটনার পর রাতেই এক প্রতিবাদ সভা করে উত্তর মহেশখালী অটোরিক্সা, টেস্পু সিএনজি মালিক সমিতি সদস্যরা। প্রতিবাদ সভায় হামলাকারী ও লাইন নিয়ে ষড়যন্ত্রকারী গিয়াস উদ্দীন ও রফিক উদ্দীন মাঝিসহ অন্যান্যদের শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সভায় আহত গোলাম মোস্তফা বলেন, চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গিয়াস উদ্দীন ও রফিক উদ্দীন মাঝিসহ অন্যান্যরা আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সর্বশেষ আজকে নিজেরা হামলা করে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা পাঁয়তারা চালাচ্ছে। তাই ওসি মহোদয়ের প্রতি আমাদের অনুরোধ, তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এমনকি আমরা দোষী হলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca