1. admin@haworbarta.com : admin :
মহেশখালীর আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামীসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহেশখালীর আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামীসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

নুরুল বশর
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

কক্সবাজার মহেশখালী আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার ০৩জন আসামী গ্রেফতার করছেন এসময় তাদের তথ্যমতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কালারমারছড়ার ছমিরা ঘোনা পাহাড়ী এলাকায় এই অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ০৫ নভেম্বর কালামারছড়া ছামিরাঘোনা কালুর ব্রিজ নামক স্থানে আলাউদ্দিন (২৬) নামক এক আত্মসমর্পণকারী জলদস্যুকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ সুমন উদ্দিন বাদী হয়ে গত ০৬ নভেম্বর মহেশখালী থানায় এজাহার নামীয় ১৮ জন আসামীসহ অজ্ঞাতনামা ০৪/০৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে, যা মহেশখালী থানার মামলা নং-০৫/৩১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড বলে উল্লেখ আছে।

এরই ধারাবাহিকতায় সে হত্যাকান্ড ও তৎসংক্রান্ত মামলার ভিত্তিতে র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আজ অভিযান শেষে। তদন্ত চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২২ নভেম্বর লামা থানাধীন ফাইতং এলাকা থেকে রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮) পিতা-মৃত মনছুর আলম প্রকাশ রসু এবং তার সহযোগী মোঃ রিফাত (২৩) পিতা-মনিরুল আলম কে আটক করতে সক্ষম হয়।

জানা যায়, আটককৃত মামুন চাঞ্চল্যকর আলাউদ্দিন হত্যা মামলার ০১ নং আসামী। আটককৃত আসামী মামুনকে জিজ্ঞাসাবাদে মামুন জানায়, আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেফতার এড়াতে সে অপহরণ এর নাটক সাজিয়ে আত্মগোপনে ছিল। সে আরো জানায়, আলাউদ্দিন হত্যা মামলার ১২ নং আসামী আইয়ুব আলী (৪০), পিতা-মৃত আব্দুল আলী, কক্সবাজার থানাধীন পাহাড়তলী এলাকায় লুুকিয়ে আছে।

মামুনের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে উক্ত আলাউদ্দিন হত্যা মামলার ১২ নং পলাতক আসামী আইয়ুব আলী (৪০),পিতা-মৃত আব্দুল আলী বর্তমানে দক্ষিণ ডিককুল ঝিলংজা ইউপি কক্সবাজার সদরকে একই তারিখে কক্সবাজার পাহাড়তলী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানায় র‌্যাব।

আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে কালারমারছড়ার ছমিরা ঘোনার পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়, এসময় ডাকাতি ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, মহেশখালী থানাধীন কালারমারছড়ার নয়াপাড়া ছমিরাঘোনা পাহাড়ের মৃত আক্কাসের বাগানের পরিত্যক্ত মাটির তৈরি দোচালা টিনের ঘরের পিছনে ঝোপের ভিতর মাটির নিচে লুকায়িত ৪ টি একনলা লম্বা বন্দুক, ১ টি থ্রি-কোয়ার্টার বন্দুক, ৩ টি এলজি, ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করতে সমর্থন হয়েছে।

র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, আত্মসমর্পণ করা আলাউদ্দিন হত্যাকান্ডের ব্যবহারিক অস্ত্র উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে তৎপর থাকবে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে তাদের কে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-১৫ এর কর্মকর্তা খাইরুল আমিন বলেন, মহেশখালীতে হত্যাকান্ড মাদক ও সন্ত্রাস নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca