1. admin@haworbarta.com : admin :
ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অনুমোদন  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অনুমোদন 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:::: ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারে প্রতি বছরের ন্যায় এবছরও সামার হলিডের সময় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অনুমোদন ও সিলেবাস অনুসরণে কিরাত শিক্ষা প্রদান করা হয়।

চার সপ্তাহব্যাপী এ কিরাত কোর্সের সমাপনী উপলক্ষে রবিবার ৫ সেপ্টেম্বর শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃটিশ পার্লামেন্টে শ্যাডো ডেপুটি লিডার ড. আফজাল খান এমপি, আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লাতিফিয়া কারী সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর লুৎফুর রহমান ওবিই, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট এর প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভর্ণর ড. হাবীবুল্লাহ ওবিই, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, আলহাজ ময়নুল আমীন বুলবুল, আলহাজ সুরাবুর রহমান, আলহাজ মান্নান খান, কাউন্সিলর আহমদ আলী, আলহাজ আব্দুল মালিক সওদাগর, আলহাজ্ব আফিক মিয়া প্রমুখ।

বক্তাগণ সহীহ করে কুরআন শিক্ষা দেওয়ার জন্য শাহজালাল মসজিদ কর্তৃপক্ষের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। উল্লেখ্য, ছয় বছরের এই দারুল কিরাত কোর্স সম্পন্ন করে এ বছর শাহজালাল মসজিদ থেকে তিন জন ছাত্র কিরাতের উপর সর্বোচ্চ ডিগ্রী ‘ক্বারী’ সনদ অর্জনে সক্ষম হয়।

অনুষ্ঠান শেষে সফলকাম শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল এবং ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দারুল কিরাতের পক্ষ থেকে ‘LIGHT OF HIRA’ নামে একটি স্মারকও প্রকাশনা করা হয়। এতে কমিউনিটি নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca