শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

রাজস্থলীতে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

চাইথোয়াইমং মাৱমা
  • আপডেট শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের হাজি পাড়া এলাকার, তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ২ টায় প্রধান শিক্ষক নজরুল ইসলামের বাড়ীর দরজা জানালা ভেঙ্গে ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।এ সময় বাড়ীতে কেউ ছিলো না। খবর পেয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান ও সংঘীয় ফোর্স সহ ঘটনাস্থল পরির্দশন করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামের ছেলে মিজানুল ইসলাম বাদী হয়ে রাজস্থলী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা নং ২/২৮/৮/২০২১.

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল অাহমদ খান জানান, এ টি একটি চুরির ঘটনা, অভিযোগের প্রেক্ষিতে আসামীদের অাটকের ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য যে এ ভাবে অারো একাধিক চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবনকারীরাই এসব চুরির ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করেন এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281