1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে গ্রাম পুলিশদের সাথে নবাগত সিএ এসপির মতবিনিময়  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজস্থলীতে গ্রাম পুলিশদের সাথে নবাগত সিএ এসপির মতবিনিময় 

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য রাজস্থলী উপজেলায় দুর্গম এলাকার করোনা ভাইরাস প্রতিরোধে ও গ্রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উপজেলার সকল গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন রাজস্থলী থানায় নবাগত সিনিয়র সহকারি পুলিশসুপার মোঃ আবু ছালেহ ।

বুধবার সকালে সাপ্তাহিক হাজিরা দিতে আসলে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের করোনা ভাইরাস প্রতিরোধ ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন সহকারি পুলিশ সুপার ।এ সময় তিনি হোম কোয়ারেন্টাইনের বিষয় কঠোর নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ কর্মচারী ও উপজেলার সকল গ্রাম পুলিশগণ অংশগ্রহণ। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিত করে যাচ্ছেন। মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ আইন শৃঙ্খলা বজায় রক্ষার্থে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca