1. admin@haworbarta.com : admin :
রাজস্থলীতে থুইনুমং হত্যার ২ জন আসামী গ্রেপ্তার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজস্থলীতে থুইনুমং হত্যার ২ জন আসামী গ্রেপ্তার

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি 

রাঙামাটি রাজস্থলীতে আইনশৃঙ্খলাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কৃষক থুইনুমং মারমা হত্যা মামলার অাসামী দ্বয় কে রাইখালী ডংনালা এলাকা হতে ১৯ অাগষ্ট বৃহস্পতিবার রাত ৯ টায় ২ জন অাসামী কে অাটক করেন। তারা হলেন সুইচাপ্রু মারমা, (৪৮) সে রাঙামাটি জেলার রাইখালী ইউনিয়নের কাকড়াছড়ি এলাকার মৃত উসাপ্রু মারমার ছেলে, অপর জন, পাইংচিং মারমা( ৪২) একই এলাকার অাফোইমং মারমার ছেলে। এর অাগে থুইনুমং হত্যার মামলায় অারো ১জন অাসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন, অাইনশৃঙ্খলা বাহিনী। রাজস্থলী থানা পুলিশ সূত্রে জানা যায়,২০২০ সালের ২৬ নভেম্বর রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকার নীরহ কৃষক থুইনুমং মারমা কে অর্তকিত ভাবে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্বার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যান। এ বিষয়ে থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করা হয়, ঐ মামলা নং ০১/২৬/১১/২০২০ ধারা.৩০২. ৩৪ দন্ড বিধি। এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মফজল অাহমদ খান, জানান বৃহস্পতিবার রাত অানুমানিক ৯ টায় বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মাহবুব ২ জন অাসামী কে এনে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে থুইনুমং মারমা হত্যায় মামলা থাকায় উভয় কে শুক্রবার রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি সাংবাদিককে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca