রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

রাজস্থলীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা দূর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন। ১০ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। সভাতে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,ওসি মফজল আহমদ খান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।

সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরী। পার্বত্য এই রাজস্থলী উপজেলার সব ক’টি পুঁজা মন্ডপে যাতে সুনামের সহিত শান্তিপূর্ণ ভাবে পুঁজা উদযাপন হয় সে দায়িত্ব সবার।

এছাড়াও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসরণ,আযান ও নামাজের সময়টা মাথায় রেখে সকলের সব ধরনের ধর্মীয় রীতি-নীতি অনুসরণের মধ্য দিয়ে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে ধর্মীয় বৃহত্তর এই উৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। সকলকে সরকারী স্বাস্থ্য বিধি মেনে দশনার্থীরা প্রবেশ করবে এবং দুর্গাপূজা উপভোগ করার জন্য আহবান জানাই। এছাড়াও যে কোন সমস্যায় সর্বাত্মক সার্বিক সহায়তায় উপজেলা প্রশাসন দিবে বলে তিনি মন্তব্য করেন।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাজার হরিমন্দির কমিটির সাধারন সম্পাদক ধনরাম কর্মকার, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমূখ।

এতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা,অন্যান্য মসজিদের ইমাম থেকে শুরু করে রাজস্থলী উপজেলার সকর প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281