শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

রাজস্থলীতে বন বিভাগের অভিযানে বিভিন্ন প্রজাতি অবৈধ কাঠ আটক

চাইথোয়াইমং মাৱমা
  • প্রকাশ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি 

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার উগাড়ী পাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে রাজভিলা রেন্জ কর্মকর্তা বাবুল খীসা এর নেতৃত্বে সোমবার ১১ টায় বিপুল পরিমান অবৈধ বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেন।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,রাজস্থলী উপজেলার, ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক এলাকায় সকালে পাচারের উদ্যাশে কাঠ গুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করে, এবং বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়। আটক কৃত গোল কাঠের আনুমানিক মূল্য এক লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে রাজভিলা রেন্জের দায়িত্বরত কর্মকর্তা বাবুল খীসা জানান, আমাদের লোকবল সংকটের কারণে আমাদের কাঠ পাচার রোধ করা সম্ভব হয়না।

এ ব্যাপারে তিনি বলেন, প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে।আটক কাঠ গুলো রাজভিলা রেঞ্জে জমা করা হয়েছে। গত কয়েক দিন ধরে সেনাবাহিনীর কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তবু ও কাঠ পাচার অব্যাহত রয়েছে। কেন না পার্বত্য রাজস্থলীতে অজ্ঞাত কারণে জোত পারমিটের ব্যবসা বন্ধ থাকায় কাঠ চোরাকারবারী দিন ও রাতের আধারে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতি গোল কাঠ পাচার করতে সক্রিয় হয়ে উঠে ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281