1. admin@haworbarta.com : admin :
শহিদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শহিদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক কমিটির সদস্য, এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোখলেসুর রহমান জাহিদ।

শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন।

বাণীতে মোখলেসুর রহমান জাহিদ বলেন “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক কালজয়ী নেতা। ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দিশেহারা জাতিকে যুদ্ধের ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছিলেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যখন একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশের মানুষকে বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে দেন। তাঁর হাত ধরেই আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে শহিদ জিয়ার আদর্শ আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তরুণ ও যুবসমাজকে তাঁর দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিশেষে মোখলেসুর রহমান জাহিদ শহিদ জিয়ার অবিনশ্বর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দেশ ও দশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca