রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্নঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলায় মোবাইল কোর্ট অভিযানউন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইনধুনটে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানশেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিতস্ত্রীর ওপর অভিমান করে নালিতাবাড়ীতে হাফেজ যুবকের আত্মহত্যাশখ পূরণের বাইকেই ঝরল তরুণ প্রাণক্রেতা না পেয়ে নদীতে চামড়া নিক্ষেপএক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়াপূর্বধলায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে খেলাধুলার সামগ্রী  বিতরণ

শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরপুরে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে শনিবর সকাল ১১টা ৩০ মিনিটে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ মো. সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান রাহাত, শেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম আতা, জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এ কে এম এনামুল হক বিপুল, সদস্য সচিব মোহাম্মদ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন সুমন, শেরপুর সদর উপজেলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. পারভেজ আহমেদসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা পর্বে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার উদ্যোগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রচেষ্টা আজও দেশপ্রেমিক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

বক্তারা আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দক্ষ সংগঠক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের সার্বভৌমত্ব রক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন, গ্রামীণ উন্নয়ন এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের কল্যাণ, জনগণের সুখ-শান্তি এবং জাতীয় ঐক্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সবশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281