1. admin@haworbarta.com : admin :
স্কলার স্টুডেন্ট এসোসিয়েশনের শিক্ষা সফর সাদা পাথরে। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্কলার স্টুডেন্ট এসোসিয়েশনের শিক্ষা সফর সাদা পাথরে।

নোমান আহমেদ
  • প্রকাশ শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের মেধাবী ও চৌকস ছাত্রদের নিয়ে সংঘটিত স্কলার স্টুডেন্ট এসোসিয়েশনের সাদা পাথরে শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন।

০৮-০৯-০২১ ইংরেজি, বুধবার সকাল ১০ টায় স্থানীয় হায়দরী বাজার ঘাট থেকে নৌকাপথে সংগঠনের সদস্যবৃন্দরা এক রঙ্গের ট্রি-শার্ট পরিধান করে শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের লক্ষ্যে সাদাপাথরে উদ্দেশ্যে রওয়ানা দেয়।

শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান আরম্ভ হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত সংগঠনের সভাপতি ইবাদুর রহমান (রুমেল) ও সাধারণ সম্পাদক কবির হোসেন(শিপু)।

পরিশেষে সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রত্যেক সদস্যদের অনুভূতি প্রকাশ করার জন্য সংক্ষিপ্ত সময় দেওয়া হয়।

উল্লেখ্য যে,”শিক্ষা শান্তি ও একতার ফাল্গুধারায় দক্ষিণ রনিখাই ইউনিয়নে আলোকিত মানুষ গড়ার অভিনব অভিপ্রায় মোদের দৃঢ় অঙ্গীকার” এরূপ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ২০২০ সালের শুরুতে নির্দিষ্ট কিছু শিক্ষা সমন্বিত কার্যক্রম নিয়ে দক্ষিণ রনিখাই ইউনিয়নের মেধাবী ও চৌকস ছাত্রদের নিয়ে স্কলার স্টুডেন্ট এসোসিয়েশনের যাত্রাপথ আরম্ভ হয়।

ইতিমধ্যে ২০২০-২০২১ ইংরেজি চলাকালীন সময়ে তারা এস এস সি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন কারীদের সংবর্ধনা অনুষ্ঠান,বিভিন্ন সচেতনা মূলক বার্তা,অনৈতিকার বিরুদ্ধে মানববন্ধন, শিক্ষা সফরের আয়োজন,অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ সহ অনেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca